Minur Joy

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ০৫:৩৮ এএম

অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৮ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৬৮ জন রোগী। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুঃসংবাদ জানিয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৭ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৮৪১ জন।


সর্বশেষ ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২ হাজার ১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ২৫৯ জন রোগী।